সুনামগঞ্জে শিবির কর্মী গ্রেফতার
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২৩
সুনামগঞ্জে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে নাজমুল হাসান নয়ন (২৩) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শহরতলীর পূর্ব সুলতানপুর তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত নাজমুল হাসান নয়ন পূর্ব সুলতানপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, জামায়াত-শিবিরের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতি নেয়ার সময় শিবিরকর্মী নাজমুল হাসান নয়নকে পুলিশ আটক করে।