মেয়র-কাউন্সিলর প্রার্থীদের আইনগত সহায়তা কমিটি

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সীমানা বিরোধ মামলা জটে অনিশ্চয়তা দূর করতে এবং অবিলম্বে তফসিল ঘোষণার দাবিতে গত শনিবার টঙ্গীতে সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীদের এক সভায় আইন সহায়তা কমিটি গঠন করা হয়েছে। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, কাউন্সিলর প্রার্থী আসাদুর রহমান কিরণ প্রমুখ।