বেনাপোল বন্দরে কর্মবিরতি অব্যাহত

শ্রমিকদের হাতে ২১ নেতা অবরুদ্ধ

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়ন এর কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে গতকাল রবিবার হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করছে। অবরুদ্ধ করে রেখেছে ২১ জন ইউনিয়ন শ্রমিক নেতাকে। বন্দরের একাংশের ২৬টি সেডে লোড আনলোড বন্ধ রয়েছে। এ ইউনিয়নের ৪৭৫ শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। গত ৯ মাস ধরে ইউনিয়নের নেতারা তাদের মুজুরীর প্রায় ৫০ লক্ষ টাকার হিসাব না দিয়ে নানা রকম টালবাহানা করছে। টাকা চাইলে হিসাব করে টাকা দেয়া হবে বলে নেতারা জানায়। ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম লাল বলেন, শ্রমিকরা তাদের কাছে কোন টাকা পাবে না। হিসাব করে যদি শ্রমিকরা টাকা পায় তাহলে তা পরিশোধ করা হবে। এব্যাপারে ঠিকাদার প্রতিনিধি অহিদুজ্জামান বলেন, ইউনিয়নের কাছে শ্রমিকদের একাংশ টাকা পাওনার কারণে তারা সকাল থেকে বন্দরে কর্মবিরতি পালন করছে।