বগুড়ার শেরপুরে যৌতুকের বলি নববধূ নাদিরা

বগুড়ার শেরপুরে যৌতুকের বলি হলেন নববধূ নাদিরা (১৯)। পাষণ্ড স্বামী শামীম ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আমইন গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শামীম ও তার পরিবারের লোকজন পলাতক। থানার এসআই বুলবুল এবং আমইন গ্রামের বাসিন্দা শাহাদত্ হোসেন জানান, আট মাস পূর্বে ঐ গ্রামের ইউসুফের মেয়ে নাদিরার বিয়ে হয় একই গ্রামের মাসুদ প্রামানিকের পুত্র শামীমের সাথে।