বাংলাদেশে ২০ বছরে মিডিয়ার ক্ষেত্রে বিপ্লব ঘটেছে
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:০৬
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশে গত ২০ বছরে মিডিয়ার ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। এই দেশে এখন প্রচুর টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য ও দেশের জন্য অত্যন্ত শুভলক্ষণ।
ভারতীয় হাইকমিশনার শনিবার দুপুরে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ বোস, হাইকমিশনারের সহধর্মিণী প্রীতি শরণ, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদ প্রমুখ। মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাবের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।