আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় শতভাগ পাস

সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষায় ফলাফলে ঢাকার মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম. এ মাদ্রাসা (৩/১৪ ব্লক-জি, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া) শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ন রেখেছে। হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা কর্তৃক প্রতিষ্ঠিত এই আবাসিক/অনাবাসিক মাদ্রাসা পঞ্চম-অষ্টম, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় প্রতি বছর শতভাগ পাস করিয়া আসিতেছে। উপাধ্যক্ষ মাওলানা ক্বারী রওশন আরা নূরীর দক্ষ পরিচালনায় এবং ছাত্রীদের একাগ্রচিত্ততা ও শিক্ষকদের আন্তরিকতা বিশেষ করে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জৈনপুরী পীর সাহেব কেবলার আন্তরিক প্রচেষ্টায় এই ভাল ফলাফল সম্ভব হচ্ছে। পীর সাহেব কেবলা বলেন, মাদ্রাসায় আবাসিক ছাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মেধাবী ও এতিমদের থাকা খাওয়া ফ্রি। আসন সীমিত বিত্তবানদের জন্য ভিআইপি রুমের ব্যবস্থা রয়েছে। এছাড়া মেধাবীদের জন্য প্রতিষ্ঠাতার জ্যৈষ্ঠ পুত্রের পক্ষ থেকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি