বীমা শিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ান
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:২৪
বীমা শিল্পে বর্তমানে সুবাতাস বইতে শুরু করেছে। বীমা কমিশন ১৫ শতাংশে থাকার কারণে জীবনবীমা ও সাধারণ বীমায় এখন মালিক পক্ষে মুখে হাসি দেখা যায়। এতে বীমা কোম্পানি যেমন লাভবান হচ্ছে তেমনি কোম্পানির মালিক পক্ষও লাভবান হচ্ছে। কিন্তু বীমা শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের জীবনমানের পরিবর্তন হচ্ছে না। বীমা কোম্পানির ব্যাংকে এফডিআর করার হিড়িক পড়েছে অথচ তাদের প্রতিষ্ঠানে কর্মরতদের ব্যাপারে উদাসীন। একজন কর্মকর্তা মাস্টার্স পাস করে এ প্রতিষ্ঠানে যোগদান করলেও দেখা যায় কোনো কোনো কোম্পানিতে তাদের বেতন কাঠামো ৭০০০-৮০০০ টাকা দিয়ে শুরু হয়। যদিও ব্যাংক ও বীমা একই নীতিতে পরিচালিত হয় যে খানে একটি ব্যাংকে প্রথমে একজন কর্মকর্তা চাকরিতে যোগদান করলে ন্যূনতম ২০.০০০ টাকা বেতন পায় সেখানে একজন কর্মকর্তা বীমায় যোগদান করলে বেতন পায় অনেক কম যা বৈষম্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে নজর দিয়ে বীমা নিয়ন্ত্রক সংস্থা কি এ শিল্পের কর্মকর্তা-কর্মচারীদের দিকে নজর দেবে?
মো. কবিরুল আজাদ,
কসবা, ব্রাহ্মণবড়িয়া