কক্সবাজার শহর জামায়াত আমীর আবু তাহের চৌধুরী গ্রেফতার

কক্সবাজার শহর জামায়াতের আমির আবু তাহের চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার বিকালে কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসার সামনে থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। তিনি ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, কক্সবাজার শহর জামায়াতের আমির আবু তাহের চৌধুরীকে ১৫ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তিনি এ সংক্রান্ত কয়েকটি মামলার পলাতক আসামি।