জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

(জ্ঞান স্তর ও অনুধাবন স্তর) প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথমপত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হলো। অধ্যায়: পড়ে পাওয়া ১। কালবোশেখির ঝড় মানেই কী? উত্তর: কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো। ২। কে লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে? উত্তর: বিধু লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে। ৩। আম কিসের মতো ঝরছে? উত্তর: আম শিলাবৃষ্টির মতো ঝরছে। ৪। টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে কী বলে? উত্তর: টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে ডাবল টিনের ক্যাশ বাক্স বলে। ৫। ডাবল টিনের ক্যাশ বাক্স কারা কুড়িয়ে পেয়েছে? উত্তর: ডাবল টিনের ক্যাশ বাক্স লেখক ও তাঁর বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে। ৬। লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসল? উত্তর: লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে। ৭। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ কে দিল? উত্তর: ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল বিধু। ৮। ‘বাবু, ইদিরভীষণ কার নাম?”-এ প্রশ্ন কাকে করা হয়েছিল? উত্তর: ‘বাবু, ইদিরভীষণ কার নাম?”-এ প্রশ্ন লেখককে করা হয়েছিল। ৯। বন্যায় কারা নিরাশ্রয় হলে গেল? উত্তর: বন্যায় অম্বরপুর চরের কাপালীরা নিরাশ্রয় হয়ে গেল। ১০। ভাদুই কুমোর কী চাইতে এসেছে? উত্তর: ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। ১১। “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”-এটা কাকে বলা হয়েছে? উত্তর: “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”-এটা জনৈক কাপালীকে বলা হয়েছে। ১২। কাপালীর হারানো বাক্সের ভেতর ভেতর নগদ কত টাকা ছিল? উত্তর: কাপালীর হারানো বাক্সের ভেতর নগদ পঞ্চাশ টাক ছিল। ১৩। বিধু ভবিষ্যতে কী হবে বলে সকলের ধারণা? উত্তর: বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সকলের ধারণা। ১৪। কাপালী লোকটার চোখ দিয়ে কেন জল ঝরতে লাগল? উত্তর: বাক্স ফিরে পাওয়ার আনন্দে কাপালী লোকটার চোখ দিয়ে জল ঝরতে লাগল। ১৫। কতক্ষণের মধ্যে চন্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল? উত্তর: আধঘন্টার মধ্যে চন্ডীমন্ডপের সামনে ভিড় জমে গেল। ১৬। লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন? উত্তর: লেখন নদীর চরে কাপালীদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন। ১৭। কালোমতো লোকটি কত দিন পর এসে বাক্স দাবি করল? উত্তর: কালোমতো লোকটি তিন দিন পর এসে বাক্স দাবি করল। ১৮। কোথায় ব্যাঙ ডাকছে? উত্তর: নরহরি বোষ্টমের ডোবায় ব্যাঙ ডাকছে। ১৯। লেখকের বন্ধুদের মধ্যে কে বয়সে বড়? উত্তর: লেখকের বন্ধুদের মধ্যে বিধু বয়সে বড়। ২০। বাডুষ্যেদের মাঠের বাগানে কী জাতের আমগাছ আছে? উত্তর: বাডুষ্যেদের মাঠের বাগনো চাঁপাতলী জাতের আমগাছ আছে। অনুধাবনমূলক ১। “কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।”-ব্যাখ্যা কর। ২। “যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়।”-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ৩। ডাবল টিনের ক্যাশ বাক্স সম্পর্কে যা জান লেখ। ৪। লেখকের মন থেকে ভূতের ভয় চলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৫। লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং-এ বসার কারণ ব্যাখ্যা কর। ৬। লেখক ও তাঁর বন্ধু বাদলের মন হঠাত্ বদলে গেলে কেন? ৭। বিধু কেন ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল?-ব্যাখ্যা কর। ৮। “ওর নয় রে, লোভে পড়ে এসেছে।”-বিধুর এ কথা বলার কারণ ব্যাখ্যা কর। ৯। অম্বরপুর চরের কাপালীদের সর্বস্বান্ত হওয়ার কারণ দর্শাও। ১০। ‘অদেষ্ট, একেই বলে বাবু অদেষ্ট।’- জনৈতক কাপালীর একথা বলার কারণ ব্যাখ্যা কর। ১১। বিধু বাক্সের প্রকৃত মালিককে রসিদ লিখে দিতে বলল কেন?