মেধাবী মুখ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৩৭
নয়নিকা দে বর্ষা
জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজে, সিলেট
নয়নিকা দে বর্ষা ‘১ নং রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়’ ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট থেকে পি.এস.সি পরীক্ষায় জিপিএ-৫সহ টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। বর্তমানে সে সিলেট ‘জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজে’ ৬ষ্ট শ্রেণিতে অধ্যয়নরত।
আমার বাড়ীর পাশেই স্কুল। সকাল ১০টায় ক্লাস শুরু হয়। ভোরবেলা ঘুম থেকে উঠি। হাত মুখ ধুয়ে পড়তে বসি। মা আমার স্কুলেরই শিক্ষিকা, বাবাও সরকারী কর্মকর্তা। তাই সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে যান। মা আমাকে পড়ার টেবিলে বসিয়ে যথারীতি রান্না ঘরে চলে যান। আমার পড়ার সময় যেন নষ্ট না হয় সে জন্য মা অমাকে কোন কাজ করতে দেন না। পড়তে পড়তে একসময় দেখি আমার সামনে খাবার। হালকা খাবার খেয়ে নেই। অতঃপর স্নান সেরে ভাত খেয়ে স্কুলে চলে যাই। স্কুলের সকলেই আমাকে খুব আদর করেন। সহপাঠীদের সঙ্গেও আমার খুব ভাল সম্পর্ক। শ্রেণীকক্ষে শিক্ষদের পাঠদান মনোযোগ দিয়ে রপ্ত করি। যে সমস্ত বিষয় কঠিন মনে হয় তা বার বার পড়ি। নিজে লিখে আবার সেটি আমি নিজেই বইয়ের সঙ্গে মিলিয়ে নেই।
স্যাররা আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর লেখার নিয়মাবলী শিখিয়েছেন, হাতের লেখা সুন্দর করার কৌশল বলেছেন। কঠিন প্রশ্নোত্তর শেখার কৌশল শিখিয়েছেন। কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে তা ও শিখিয়েছেন স্যাররাই। বাবার সার্বিক দেখাশোনা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। বাবা সন্ধ্যার সময় এসে পড়ার খোঁজ নিতেন। না পারলে বুঝিয়ে দিতেন। প্রতিদিন একটি রুটিন অনুযায়ি পড়লে পরবর্তীতে ভালোফল লাভ করা যায়। আমি পড়ার সাথে সাথে অনেক বেশি লিখি। সহপাঠীদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। স্কুলের সহপাঠীদের সঙ্গে নিয়ে আমরা পড়ালেখা বিষয়ে আলোচনা করি। এতে আমাদের সকলেরই দক্ষতাবৃদ্ধি পায়। শ্রেণিকক্ষে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনি। কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করি। আমি যেমন পড়ি তেমনি লিখি। নিজে লিখে আবার সেটি আমি নিজেই বইয়ের সঙ্গে মিলিয়ে নেই। এতে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
অনুশীলন পাতা সম্পর্কে মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা মেইল করুন
anushilon.ittefaq10@gmail.com