ক্যাপশন নিউজ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৫৫
এ্যাপোলো হসপিটালস ঢাকার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংস লিঃ-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি হাসপাতালের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ভগওয়ান ওয়াশিয়ামাল কুন্দনমাল সভায় সভাপতিত্ব করেন। ২০১২ সালে হাসপাতালের মোট আয় ৩০৭১ মিলিয়ান টাকা, যা ২০১১ সালের তুলনায় ১৮.৫৭ ভাগ বেশি। নীট লাভ হয়েছে ৩৮৭ মিলিয়ান টাকা
০০০০০০
ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ গেমস ২০১৩ আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ২ কোটি টাকা প্রদান করেছে। এর অংশ হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান গতকাল অলিম্পিক এসোসিয়েশন-এর সহ-সভাপতি হারুন অর রশিদ-এর নিকট ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন