বহুজাতিক কোম্পানি তালিকাভূক্তির সুপারিশ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৫৬
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির সুপারিশ করেছেন বাজার সংশি¬ষ্টরা। গতকাল সোমবার সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বোর্ড রুমে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। বৈঠক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের বিনিয়োগ বাড়াতে বৈঠকে উপস্থিত বাজারসংশ্লিষ্টরা বেশ কিছু প্রস্তাব পেশ করেন। প্রস্তাবগুলো হলো- কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ, ডেরিভেটিভ বন্ড চালু, ন্যাশনাল ক্লিয়ারিং হাউজ স্থাপন, মার্চেন্ট ব্যাংকগুলোর সম্পৃক্ততা বাড়ানো এবং প্রবাসীদের জন্য আইপিও আবেদনে কোটা ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশে উন্নীত করা।
বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।