জোকস
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২০:০৭
এক চটপটে যুবক বেশ ধোপদুরস্ত পোশাক পড়ে একখানা লোকাল বাসে উঠে বসল। বাসের হেল্পার যখন তার কাছে ভাড়া চাইতে এলো তখন কোলাহলপূর্ণ বাসের যাত্রীদের দিকে ইঙ্গিত করে সে বেশ তাচ্ছিল্যের সুরেই বলল, ‘দেখে তো মনে হচ্ছে, বাসে করে নয়, বরং আস্ত একটা চিড়িয়াখানায় চড়ে যাতায়াত করছি। তা চিড়িয়াখানার সব পশুকে একসাথে কোথা থেকে একত্র করলে শুনি?’
যুবকটির এই প্রশ্নে একটুও বিচলিত না হয়ে হেল্পারও সাথে সাথে জবাব দিল —‘আপনি ঠিকই বলেছেন। এখানে চিড়িয়াখানার সব পশুই আছে। শুধুমাত্র এতক্ষণ ধরে গাধা নামের জন্তুটাকে খুঁজে পাচ্ছিলাম না। এখন তারও দেখা পেলাম!’
ইতিহাসের ক্লাসে ছাত্রদের পড়া জিজ্ঞেস করছেন এক শিক্ষক—
শিক্ষক :১৮৬৯সালে কি ঘটেছিল?
ছাত্র :‘গান্ধীজী’ সে বছর জন্ম গ্রহণ করেন।
শিক্ষক :ভালো কথা! এবার বলো ১৮৭২ সালে কি ঘটেছিল?
ছাত্র :‘গান্ধীজী’র বয়স তখন তিন বছর হয়েছিল!
বাবা ছেলেকে—তুই সব সময় এত বেশি বুঝিস কেনরে? তোর কি ধারণা তুই আমার চেয়ে বেশি জানিস? মনে রাখিস আমি কিন্তু তোর বাবা। বাবারা সব সময়ই ছেলেদের চেয়ে বেশি জানে বুঝলি?
ছেলে—আচ্ছা বাবা, বাষ্পীয় ইঞ্জিন যেন কে আবিষ্কার করেছিল?
বাবা—জেমস ওয়াট। কেন?
ছেলে—তো তার বাবা কেন পারেনি।