পেট্রাপোলের নেট সমস্যায় বেনাপোলে আমদানি বন্ধ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫১
ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিংক সমস্যার কারণে গতকাল সোমবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরের ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, তাদের বন্দরে ইন্টারনেট লিংক সমস্যার কারণে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। নেটওয়ার্ক সমস্যার সমাধান হলে আমদানি বাণিজ্য স্বাভাবিক হবে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপারিনটেনডেন্ট কামরুল হাসান জানান, পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সমস্যায় ভারতীয় কাস্টমস অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে না পারায় সোমবার সকাল থেকে ভারতীয় কোন ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে না। আমদানি বাণিজ্য বন্ধ থাকায় দু’পারের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।