কাউখালীতে অ্যাওয়ার্ড পেলেন ২০ গর্বিত মা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫২
পিরোজপুরের কাউখালীতে বিশ্ব মা দিবস উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ২০ জনকে ‘গর্বিত মা’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অ্যাওয়াড পেয়েছেন জয়কুল গ্রামের ফুলবরু বেগম (মরনোত্তর), কাউখালীর বেগম মনোয়ারা হক (মরনোত্তর), উজিয়ালখানের শান্তনা ঘোষ, জোলাগাতীর চানবরু বেগম, আইরন গ্রামের তারাবানু বেগম, শির্ষা বেতকা গ্রামের আছিয়া খাতুন (মরনোত্তর), সুবিদপুর গ্রামের ফকরুল নেছা (মরনোত্তর), গোশনতারা গ্রামের হাজী আমেনা বেগম, আসপদ্দির মালেকা বানু (মরনোত্তর), দাসেরকাঠীর কবিরুন্নেছা, উজিয়ালখানের নিলীমা সিকদার, কাউখালীর সুমিকা রানী সাহা, কাঠালিয়া গ্রামের ওহিদা খান, আমরাজুড়ীর ফাতিমা বেগম, নিলতীর ফাতেমা বেগম (মরনোত্তর), কাউখালীর অঞ্জু রানী দাস, শংকরপুর গ্রামের শেফালী বেগম, কাউখালীর বুলবুল আক্তার, জোলাগাতী গ্রামের আকলিমা খাতুন, কেউন্দিয়া জাহানারা ইসলাম।
কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার এম. মোরর্শেদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসী ও মনিরুজ্জামান তালুকদার পল্টন, সামছুদোহা চাঁদ, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক রতন কুমার দাস, প্রেস ক্লাব সম্পাদক শেখ নুরুল হুদা বাবু, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, এনামুল হক ও পিযুষ দে প্রমুখ।