নাঙ্গলকোট মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে গত শনিবার মাস্টার আবুল খায়ের আবু সভাপতি ও মাস্টার রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ফারহানা ইয়াছমিন, জয়নাল আবেদীন, মাহবুবুল হক, ওবায়েদুল হক, ছাদেকুর রহমান। সহ-সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হক মজুমদার, অর্থ সম্পাদক মাহবুবুল হক ভুঁইয়া, সহ-অর্থ সম্পাদক জীবন কৃষ্ণ গোস্বামী, ক্রীড়া সম্পাদক আবদুল হালিম, সহ-ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন, মহিলা সম্পাদক ফেরদৌসী বেগম, সহ-মহিলা সম্পাদক শামীমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন শিশির, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন, সহ-প্রচার সম্পাদক সামছুদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার, স্কাউট সম্পাদক এনায়েতউল্লাহ, সহ-স্কাউট সম্পাদক মোবারক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সফিউল আলম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইয়াছিন মজুমদার, আইটি সম্পাদক সফিউল্লাহ।