নওগাঁয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকার কর্তৃক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশসহ দুই দফা দাবী বাস্তবায়নের লক্ষে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আমির আলী দেওয়ানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাউন্সিলর বজলুর রহমান, জেলা শাখার সহ-সভাপতি একেএম নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক ফেরাউন ইসলাম, চাকরি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়ারেস, দপ্তর সম্পাদক মজিবর রহমান প্রমুখ।