কালকিনি থানায় বোমা বিস্ফোরণ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫৪
প্রায় দুই মাস আগে উদ্ধার করা ১৫টি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র্যাব-৮ এর বরিশালের সার্জন ইকবাল হোসেন (৪০), লেঃ কর্পোরাল মোস্তফা (৪০) ও কর্পোরাল মোশাররফ হোসেন (২৭) গুরুতর আহত হয়। গতকাল সোমবার সকালে কালকিনি থানায় এঘটনা ঘটে। আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাস আগে হাত বোমাগুলো উপজেলার সাহেবরামপুর এলাকার একটি বাগান থেকে উদ্ধার করা হয়।