নরসিংদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫৪
নরসিংদীতে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার নরসিংদীর আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এ.এন. সামসুদ্দিন আজাদ চৌধুরী। জেলা প্রশাসক মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. একেএম অলিউল্যা, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন প্রমুখ।