মির্জাপুরে কুকুরের কামড়ে আহত ৭০
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫৬
পাগলা কুকুরের কামড়ে ১০ গ্রামের শিশুসহ ৭০ জন নারী-পুরুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৮ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। অন্যদের স্থানীয় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা চলছে বলে জানা গেছে। শুক্রবার আজগানা ও লতিফপুরের ১০ গ্রামে পাগলা কুকুরের কামড়ে আহত হবার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামসুর রহমান বলেন, এ ধরনের আক্রমণ থেকে রক্ষা পেতে বছরে অন্তত একবার জলাতঙ্ক রোগ প্রতিরোধক টিকা নেয়া দরকার।