ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা গ্রেফতার

ঝিনাইদহ সদরের সাধুহাটি ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ আতিয়ার রহমান এবং কোটচাঁদপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এ টিএম হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে হরতালে সহিংসতার মামলা আছে। অধ্যক্ষ হাফিজুর রহমান পুলিশের উপর হামলা, অস্ত্র ছিনতাই ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী কোটচাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ডাঃ মুজাম্মিল হক, উপাধ্যক্ষ মোঃ শের আলি ও শিক্ষক আব্দুল কাইয়ুমকে মাদ্রাসায় উপস্থিত দেখিয়ে বেতন ভাতা দিয়েছেন। এজন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।