চুয়াডাঙ্গায় ডাল ভেঙ্গে বাসযাত্রী নিহত
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫৮
রবিবার রাতের প্রচণ্ড ঝড়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের চুয়াডাঙ্গা সদরের বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে গাছের ডাল ভেঙ্গে চলন্ত বাসের উপর পড়লে ইঞ্জিনকভারের উপর বসা যাত্রী আব্দুর রশিদ নিহত হয়। চালকসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহতদের চিকিত্সা চলছে।