ভান্ডারিয়ায় সেরা বিহারী পাইলট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:০০
এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল করেছে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
অভাবনীয় সাফল্য অর্জন করায় গত রবিবার দুপুরে ঐ বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদ স্কুল চত্বর থেকে এক আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। দুই সারিতে শিক্ষার্থীদের প্রায় ১ কিলোমিটার লম্বা এ আনন্দ মিছিলে অংশ নেন পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাস, পরিচালনা পর্ষদের মো. শাহিন মিয়া, মো. মিজানুর রহমান নিপু, রেজা আহম্মেদ দুলালসহ ঐ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।