মৃত্যুবার্ষিকী

তোফায়েল আহম্মদ চৌধুরী তেজগাঁও বিশ্ব-বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বাদ আসর তেজগাঁও কলেজ শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তেজগাঁও কলেজের সকল অধ্যাপক/অধ্যাপিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। ফারজানা সুলতানা পান্না দৈনিক যুগান্তরের ত্রিশাল প্রতিনিধি খোরশিদুল আলম মজিবের ছোট বোন ফারজানা সুলতানা পান্নার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার পৌরসভার নিজ বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।