ভবনে ফাটল

গাজীপুরে তিন গার্মেন্টস কারখানা বন্ধ

জেলা সদরের ছয়দানা এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দেয়ায় গতকাল সোমবার ভবনে থাকা তিনটি গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ ও কারখানাসূত্রে জানা গেছে, গাজীপুর জেলা সদরের ওই ভবনে মালিম (বিডি) ফুটওয়্যার, দ্বীপ নীটওয়্যার ও এএমএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে তিনটি গার্মেন্টস কারখানা রয়েছে। গতকাল ওই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পেয়ে নিরাপত্তাজনিত কারণে কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে নীচে নেমে আসে। এ সময় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কারখানা কর্তৃপক্ষ গতকাল ছুটি ঘোষণা করে ।