আজ জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৫৭
জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলাম। জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে গত রবিবার হরতাল পালনের পর আবার এই হরতাল ডাকল দলটি।
হরতাল পালনের আহবান জানিয়ে গতকাল দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, মাওলানা আবুল কালাম মুহাম্মাদ ইউসুফকে সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ১৯৭২ সালে দালাল আইনে তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছিল তিনি তাতে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।