আওয়ামী লীগের এমপি আশিক রাজাকারদের বিক্রুটিং অফিসার ছিলেন

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ দুই নেত্রীকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে (এ) ক্ষমতায় দেখতে চায়। তাই আমি মহাজোট ছেড়ে আগামীতে এককভাবে নির্বাচন করবো।’ গতকাল সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুরের এক জনসভা এবং রবিবার রাতে জেলা জাতীয় পার্টির (এ) কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মিঠাপুকুরের শঠিবাড়িতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও এলাকার এমপি এইচএন আশিকুর রহমানের নাম উল্লেখ করে এরশাদ বলেন, ১৯৭১ সালে আশিকুর রহমান পাকিস্তান সরকারের আলবদর রাজাকারদের রিক্রুটিং অফিসার ছিলেন। তিনি এখন আওয়ামী লীগের নেতা ও আপনাদের এখানকার এমপি। আগামীতে এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন না। আমার শেষবারের মত ক্ষমতায় যাওয়া দরকার। তাই এবার আমাদের ১৫১টি আসন প্রয়োজন। এরশাদ বলেন, আমি বিএনপিকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু তারা আমাকে জেলে দিয়েছে, জরিমানা দিতে হয়েছে। আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কিছুই পাইনি।