নওয়াজ শরীফকে জেপি’র অভিনন্দন

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-এন বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, পাকিস্তানে এই নির্বাচনের মধ্য দিয়ে এই অঞ্চলের গণতান্ত্রিক ধারা শক্তিশালী হবে এবং পাকিস্তানের জনগণ তাদের পছন্দমত সরকার পাবে। নেতৃদ্বয় পাকিস্তানের নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য নওয়াজ শরীফসহ সেদেশের জনগণ, সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।