পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৪১
এই পৃথিবীতে সকল প্রাণীরই কোন না কোন অবদান রয়েছে। এর মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ। এই সকল প্রাণীর মধ্যে বিপজ্জনক প্রাণীর সংখ্যাও কম নয়। এখানে প্রাণীগুলোকে ক্রমানুসারে ভাগ করা হয়েছে কতটি দুর্ঘটনা বা মৃত্যু এর দ্বারা ঘটে থাকে তার উপর নির্ভর করে। তাই কিছু বিপজ্জনক প্রাণি অন্য কম বিপজ্জনক প্রাণি থেকে পিছিয়ে রয়েছে কারণ এর দ্বারা ঘটা দুর্ঘটনার পরিমাণ কম। এবার দেখে নাও আলোচিত এই আট প্রাণির মধ্যে কোনগুলো।
ভালুক
ভালুক অনেক ক্ষেত্রে মানুষের বন্ধু হতে পারে। কিন্তু বন্য ভালুকগুলো? এগুলো এতটাই বিপজ্জনক যে এই তালিকার দশম স্থান অধিকার করে নিয়েছে। ভালুক দ্বারা বছরে গড়ে প্রায় ৫-১০টি দুর্ঘটনা ঘটে থাকে।
হাঙর
ছোট-বড় সবাই হাঙর এর নাম শুনলে ভয় পায়। চলচ্চিত্রে হাঙরকে যতটা ভয়ংকর ভাবে দেখানো হয় বাস্তবে ততটা না হলেও নিঃসন্দেহে এটি একটি নোংরা প্রানি। হাঙর দ্বারা বছরে গড়ে প্রায় ১০০টির মতো দুর্ঘটনা ঘটে।
জেলিফিস
জেলিফিস দেখতে বেশ মজার হলেও কিছু কিছু জেলিফিস ভয়ংকর বিষাক্ত। এমন কিছু জেলিফিস রয়েছে যার সংস্পর্শে এলে একজন মানুষের মৃত্যু হতে ১০ সেকেন্ড এর বেশি লাগবে না। জেলিফিস দ্বারাও বছরে গড়ে প্রায় ১০০টির মতো দুর্ঘটনা ঘটে।
জলহস্তী
জলহস্তী সাধারণত আফ্রিকাতে বেশি দেখা যায়। নির্মম এই প্রাণীটি জলে এবং স্থলে দুই জায়গাতেই বাস করে। এটির চোয়াল ৪ ফুট পর্যন্ত খুলতে পারে। এই চোয়ালের জোর এতো বেশি যে অনেক শক্ত বস্তুকে স্লেজহ্যামার এর মত গুড়িয়ে দিতে পারে। এগুলোর ওজন হয়ে থাকে প্রায় ১ থেকে ৩ টন। জলহস্তী দ্বারা বছরে গড়ে প্রায় ১০০ থেকে ১৫০টির মতো দুর্ঘটনা ঘটে।
হাতি
পোষা হাতিগুলোর বন্ধুসুলভ আচরণ দেখে এমনটি ভাবার কারণ নেই যে এরা তেমন ভয়ংকর নয়। অনেক সময় পোষা হাতি তার পালককেও মেরে ফেলে। বন্য হাতি সম্পর্কেতো আর বলার অপেক্ষা রাখে না। কোন রকম জানান দেয়া ছাড়াই আক্রমণ করে বসতে পারে এটি। আর এর আকৃতিও এর স্বভাবের সাথে মানানসই। হাতি দ্বারা বছরে গড়ে প্রায় ৪০০ থেকে ৫০০টির মতো দুর্ঘটনা ঘটে।
কুমির
আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায় কুমির। এটি একটি যথেস্ট বিপজ্জনক প্রাণি। দ্রুতগতি সম্পন্ন এই প্রাণীটির রয়েছে হাড় গুঁড়িয়ে দেয়ার মত খুবই শক্তিশালী চোয়াল। কুমির দ্বারা বছরে গড়ে দুর্ঘটনা ঘটে প্রায় ৭০০ থেকে ৮০০ টির মতো।
বড় বিড়াল
বড় বিড়াল বলতে বাঘ, সিংহ, জাগুয়ার এগুলোকে বোঝায়। এগুলো সম্পর্কে তোমরা প্রায় সবাই কম-বেশি জানো। অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এই প্রাণীগুলোর সাথে দৌঁড়ানোর ঝুঁকি নেয়া নিশ্চয় কারো উচিত হবে না। যদি কখনো এমন অবস্থায় পড়ো, তাহলে ভুলেও দৌড় দেয়ার কথা চিন্তা করবে না বরং উল্টো এর চোখের দিকে তাকিয়ে থাকো আর ভাব দেখাবে এটিকে তুমি পরোয়াই করো না তবে আমি নিশ্চিত এরকম পরিস্থিতিতে পড়লে আমি নিজেও ঝেড়ে দৌড় মারবো!। বড় বিড়াল দ্বারা বছরে যে পরিমাণ দুর্ঘটনা ঘটে—প্রায় ৮০০ এর বেশি!
মশা
মশা মারাত্মক প্রাণি। মহামারী আকারে রোগ ছড়িয়ে দিয়ে মানুষের মৃত্যু ঘটাতে এর জুড়ি মেলা ভার। আগের তুলনায় কম হলেও এখনো পুরো বিশ্ব জুড়ে ভয়ানক কিছু রোগ ছড়ানো এবং মানুষের মৃত্যুর জন্য মশা দায়ী। মশা দ্বারা বছরে যে পরিমাণ মানুষের মৃত্যু ঘটে তা শুনলে অবাক হবে তোমরা— প্রায় ২০ থেকে ৩০ লাখ!!
কাঁকড়া বিছা
আকৃতিতে ছোট হলেও বিছা খুবই বিষাক্ত। এটি মোটামুটি আক্রমণাত্মক এবং কোন কারণ ছাড়াই আক্রমণ করতে পারে। এর দ্বারা ঘটা দুর্ঘটানার পরিমাণ কম রেকর্ড হয়। কারণ এই দুর্ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে একটু দুর্গম অঞ্চলে। কাঁকড়া বিছা দ্বারা বছরে গড়ে প্রায় ৮০০ থেকে ২,০০০টির মতো দুর্ঘটনা ঘটে থাকে।