স্বাস্থ্য অধিদপ্তরে গতকাল বুধবার পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে ব্যতিক্রমধর্মী একটি পরামর্শ সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগ। পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় থ্যালাসেমিয়া ব্যবস্থাপনা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে রয়েছে ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের রোগ নির্ণয় ও চিকিত্সা প্রদান। এছাড়া রক্ত পরিসঞ্চালন হতে অন্যান্য ব্যয়বহুল ওষুধও বিনামূল্যে প্রদান করা হবে। দেশের সকল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যায়ক্রমে এই সেবা চালু করার প্রথম পদক্ষেপ হিসেবে বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০১৮-১৯ অর্থবছরে প্রয়োজনীয় ওষুধ ও ফিল্টার সংগ্রহ করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি