পালিয়ে যাবো

অটল বাবুর সোনার ছেলে পটল বাবুর পটল খেতে সেদিন পটল তুলতে গিয়ে তুললো পটল নিজে নিজেই। খবর যখন ছড়িয়ে গেলো ছুটলো সবাই পটল খেতে অটল বাবুর সোনার ছেলে কয়টি পটল হাতড়ে ছিলো পটল বাবুর পটল খেতে। খবর নিয়ে জানলো সবাই অটল বাবুর পরিবারের বাড়ির সবাই পটল খেতে ভালো বাসেন সকাল বেলায়। খবর নিয়ে জানলো সবাই অটল বাবুর সাতটি ছেলে দেখলে পটল বলেন কেঁদে আর খাবো না শখের পটল পালিয়ে যাবো আমরা ক’ভাই আঁধার রাতেই দূর বিলেতে। দাদার জীবন হারিয়ে গেলো পটল বাবুর পটল খেতে।