মা তো আমার পৃথিবীতে
সবচেয়ে যে দামি,
যোগ-বিয়োগের অঙ্ক কষে
বুঝতে পারি আমি।
আমার কষ্টে এত কষ্ট
পায় না তো আর কেউ
মায়ের চোখে নদীর মতো
গড়ায় জলের ঢেউ।
মায়ের মতো আদর-স্নেহ
কেউ করে না অত,
মাসি-পিসি কেউই তো নয়
আমার মায়ের মতো।
আরও পড়ুন
টাকার অভাবে বন্ধ জুলাই আন্দোলনে আহত প্রান্তের চিকিৎসা, প্রয়োজন ২৫ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর পল্টন এলাকায় আহত হয়েছিলেন আল মিহাত মোসলেম...