সবুজ বনে
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৪৪
লাফ দিয়ে যায় কাঠবেড়ালি
আহা যেনো নাচে
অহর্নিশি ঠোকর মারে
কাঠঠোকরা গাছে।
দোয়েল-কোয়েল, ময়না-ঘুঘু
ওরাও সবাই আছে,
সবুজ বনের পাখ-পাখালি
সবাই সবার কাছে।
ছুটছে টিয়ে রোদের কোলে
মেঘের পাছে পাছে
আমার দেশের সাগর-নদী
ভরে আছে মাছে।