জলবালিকা

ভরদুপুরে বোরকা খুলে মেঘের মেয়েগুলো হঠাত্ করে গর্জে উঠে পাহাড়-নদী ছুঁলো। দমকা হাওয়া-ঘূর্ণি তুলে গাছের লতা-পাতা এক নিমিষেই দুমড়ে দিয়ে করলো তারা যা তা! আকাশ নামের ট্যাংকি থেকে নামলো জলের ধারা বোশেখ মাসে জলবালিকা ভীষণ পাগলপারা।