¬এসএসসিতে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সাফল্য
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৪৭
প্রতি বছরের ন্যায় এবছরও এসএসসি পরীক্ষায় ক্যামব্রিয়ান স্কুল আশাতীত সাফল্য অর্জন করেছে। বাণিজ্য বিভাগে পাশের হার ১০০% । বিজ্ঞান বিভাগেও একজন ব্যতীত সবাই পাশ করে। এ বছর ক্যামব্রিয়ানের ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তন্মধ্যে একজন ব্যতীত প্রত্যেকেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে-১৫৪ জন। ফলাফল পর্যালোচনায় ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ বলেন, এই সাফল্যের পেছনে কাজ করেছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর আন্তরিক তত্ত্বাবধান ও যুগোপযোগী দক্ষ ব্যবস্থাপনা।