বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সুন্দরবনে ১২০ ঘন্টা

একটানা ক্লাস আর শত পড়াশুনার ব্যস্ততার পর জীবন হয় উঠে বিষণ্ন। সকল বিষণ্নতা দূর করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের লেভেল-২, সেমিস্টার-১ এর ৭৮ জন শিক্ষার্থী শিক্ষা সফরে যাবার সিদ্ধান্ত নেয়। আনন্দ বিনোদনের পাশাপাশি কোস্টাল অ্যাকুয়াকালচার এন্ড মেরিকালচার কোর্সকে ভালভাবে জানা ও দেখার জন্য খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলাসহ উপকূলীয় এলাকার চিংড়ি, কাঁকড়া আর বিশ্ব সমাদৃত জীববৈচিত্র্যের জগত্ সুন্দরবন দেখার জন্য চূড়ান্ত করা হয় ৫ দিনের শিক্ষা সফর। পরিকল্পনা অনুযায়ী রওনা দিলাম ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টায়। প্রকৃতিকন্যা বাকৃবি কয়েক মিনিটে ত্যাগ করার পর নিজেদের পরিপাটি করে মোড়ানো সকলের রূপ যেন ধরা দিল। বাসের ভেতর শুরু হয় উত্সবের কলরব। বাসের গতি বাড়ার সাথে সাথে নাচ, গান, আড্ডা আর হৈ-হুল্লোড় আরো বাড়তে থাকে। সাথে সাথে নিজেদের স্মৃতিকে ধরে রাখতে চলে ফটো ও ভিডিও সেশন। সিরাজগঞ্জের পর নাটোর দিয়ে পাবনা শেষে কুষ্টিয়া হয়ে ঝিনাইদহ জেলা পেরিয়ে বিকাল ৪টার দিকে পৌঁছালাম যশোর চাঁচড়ার মত্স্য গবেষণা উপকেন্দ্রে তরমুজ আর ঠাণ্ডা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জাগায় প্রাণের সঞ্চার। রাত সাড়ে আটটায় আমরা পৌঁছাই খুলনার পাইকগাছা লোনা পানির মত্স্য গবেষণা কেন্দ্রে। খুলনার প্রধান ফসল চিংড়ির (গলদা, বাগদা, হরিণা, মটকা, টাইগার, চাকা) পাশাপাশি কাঁকড়া, গিফট তেলাপিয়া, লোনা টেংরা, ভেটকি, কারপিউ মাছ ইত্যাদি দেখে ও খেয়ে মুগ্ধ হয়ে ব্যথিত মনে দুপুরের খাবার গ্রহণ করে বিশ্রামের চিন্তা দূরে রেখে মোহসীন স্যারের নির্দেশ অনুযায়ী রওনা হলাম বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন দেখার উদ্দেশ্যে। তারপর বিকাল ৬ টায় ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে পৌঁছে অনেকে ব্যস্ত হয়ে পড়ে ছবি তোলা নিয়ে, আবার অনেকে মসজিদে গিয়ে ফরজ ও নফল নামাজ আদায় করে। ঠিক মাগরিবের নামাজের সময় পৌঁছালাম খান জাহান আলী মাজার শরীফে। সেখানে সবাই কেনাকাটা সেরে রাতে উঠলাম বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রে। রাতে অর্ণব স্যারের পৃষ্ঠপোষকতায় চলে গ্যাংনাম নাচের আসর। চতুর্থ দিন সকালে অর্ণব স্যার ও রোজী ম্যাডামের তত্ত্বাবধানে রওনা দিলাম সুন্দরবনের দিকে। সবার মাথায় যেন একটাই ভয় রয়েল বেঙ্গল টাইগার দেখার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্যের সাথে পরিচিত হওয়া। অবশেষে সুন্দরবনের করমজলে পৌঁছে আমরা সবাই উপভোগ করলাম সেখানকার জগত্ বিখ্যাত জীববৈচিত্র্য। সুন্দরবনের স্বাসমূল, গোলপাতা, সুন্দরীর পাশাপাশি বানর, হরিণ, কুমির, লাল কাঁকড়ার মত অজস্র গাছেরপালা ও পশুপাখি দেখলেও অধরা থেকে যায় সুন্দরবনের জীবন্ত কিংবদন্তি রয়েল বেঙ্গল টাইগার দেখার স্বপ্ন। তৃপ্তির মাঝে খানিকটা অতৃপ্তি রেখে একটি খামার পরিদর্শন করে পৌঁছালাম চিংড়ি গবেষণা কেন্দ্রে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ, গান আর হৈ হুল্লোড় সবাইকে করে তোলে যেন একই সত্তা।