ইসলামী বিশ্ববিদ্যালয়
আবৃত্তি উত্সবের কথা
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৫১
ব্যাপক উত্সাহ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের এক দশক পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও আবৃত্তি উত্সব অনুষ্ঠিত হয়েছে। ১১ মে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে আবৃত্তি আবৃত্তি এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইবি ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের সাধারণ সম্পাদক সামিউর রহমান শাম্য এর পরিচালনায় ও সভাপতি ফাতিমাতুজ্জামান বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, টিএসসিসি পরিচালক প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন। অনুষ্ঠানে আবৃত্তি উত্সবের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রকাশনা সম্পাদক মজুমদার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক খান মাযহারুল হক লিপু, ইবি ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিক মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে ‘অতিথি আবৃত্তি’ শিল্পী ও ইবির আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয় সংযুক্ত আবৃত্তি পরিবেশিত হয়।