রবীন্দ্র-নজরুল উত্সব

গীতাঞ্জলি ললিতকলা একাডেমী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মে উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট (স্কিটি) মিলনায়তনে বিকাল ৫টায় রবীন্দ্র-নজরুল উত্সবের আয়োজন করেছে। উত্সবে রবীন্দ্র ও নজরুল প্রসঙ্গে আলোচনা করবেন দেশ বরেণ্য দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র গবেষক আহমদ রফিক ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু। গীতাঞ্জলির শিল্পীবৃন্দ উপস্থাপন করবেন তাদের অনবদ্য শৈলী।