চট্টগ্রাম বন্দরে রানা প্লাজার
৪ গার্মেন্টসের ফেব্রিক্স
খালাস স্থগিত
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৯:২২
সাভারে ধসে পড়া রানা প্লাজার চারটি পোশাক কারখানার জন্য আমদানিকৃত ফেব্রিক্স বা কাপড়ের ৩০টি চালানের খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কারখানাগুলো অন্যত্র স্থাপন করে নির্ধারিত সময়ের মধ্যে উত্পাদন শুরু করলে আমদানিকারকরা এসব পণ্য ছাড়িয়ে নেয়ার সুযোগ পাবেন। অন্যথায় এসব পণ্য নিলামে তোলা হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানায়।
রানা প্লাজার চারটি পোশাক কারখানা হল, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ বটমস, ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম টেক। গত ২৪ এপ্রিল ঢাকার সাভারে ভবন ধসের পর এসব কারখানার আমদানি করা পণ্য বিভিন্ন সময়ে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে এসেছে।