শ্যাম সুন্দর সিকদার
বিসিকের চেয়ারম্যান
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:০৬
অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর সিকদার সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা বিভিন্ন সময়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম ও অতিরিক্ত সচিব এবং সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি