শ্যামনগরে বরযাত্রীদের
গাড়ী উল্টে আহত ৩৫
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪১
সাতক্ষীরার শ্যামনগরে ধূমঘাট শিলতলা পল্লীতে বরযাত্রীর বাস উল্টে ৪০ জন আহত হয়েছে, আহতদের শ্যামনগরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১৩ মে সন্ধ্যায় উপজেলা চিংড়িখালী গ্রামের বিমল বৈদ্যের পুত্র হরসিত বৈদ্য ধূমঘাট শিলতলা গ্রামের কৃষ্ণপদ মন্ডলের কন্যা শ্রীমতি সুলতা রানী মন্ডলকে বিয়ের উদ্দেশ্যে ৭০/৮০ জন বরযাত্রী নিয়ে বাসযোগে কনের বাড়ির কাছে বাসটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে বিপ্লব, আশরাফুল, তিথি রানী, জ্যোতি, জয়, লাভলী, কৈশলাসহ ৩৫/৪০ জন আহত হয়। দূর্ঘটনা কবলিত বাসের মবিল ট্যাংকি ফেটে গরম মবিল বরযাত্রীদের গায়ে লেগে অনেকে গুরুতর আহত হয়েছে।