ট্রাম্প শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেবে চীন

আগামীকাল শুক্রবার থেকে মার্কিন প্রশাসন চীনা পণ্যের ওপর অধিকহারে শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ নেবে চীন। চীনা বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এই ঘোষণা দিয়েছে। বাণিজ্য যুদ্ধ এড়াতে আজ থেকে দুই দিনের আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা।

গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হে একটি চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রে আসছেন। আমরা দেখব কী দাঁড়ায়। এর আগে গত রবিবার ট্রাম্প টুইট করে বলেন, শুক্রবার থেকে চীনের দুইশো বিলিয়ন ডলারের পণ্যে দ্বিগুণের বেশি শুল্ক আরোপ করা হবে। এছাড়া নতুন করে শুল্কও আসতে পারে। খবর:বিবিসি।