রানাপ্লাজায় নিহতের
পরিবারকে বন্দর স্কুলের সহায়তা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪৩
সাভারে ভবন ধসে নিহত গার্মেন্ট কর্মী ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মরহুম সুলতান খানের পরিবারকে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রায়, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, শিক্ষক সঞ্জীব কুমার হালদার প্রমুখ।
উল্লেখ্য, রানা প্লাজা ধসের ঘটনায় ভাণ্ডারিয়া থেকে এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অতিথিবৃন্দের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন মরহুমের স্ত্রী রহিমা বেগম, সুন্দরবন স্কুলে ৯ম শ্রেণীতে পড়ুয়া ছেলে বুলবুল ও মেয়ে ৩য় শ্রেণীর ছাত্রী সুলতানা।