বিনামূল্যে ঠোঁটকাটা তালুফাটা ক্যাম্পেইন

ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ২৩ মে ঠোঁটকাটা ও তালুকাটা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ইসলামী ব্যাংক হাসপাতালের ভাসকুলার সার্জন ডা. মো. জিয়াউল হক মাছুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন। ঠোঁটকাটা তালুকাটা অপারেশনে আগ্রহী রোগীদের আগামী ২২ মের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল, ১ নং ভবন, ২৪/বি, আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা। হট লাইন: ৯৩৩৬৪২১-৩, ০১৭২৭৬৬৬৭৪১।-প্রেস বিজ্ঞপ্তি