ঢাবি’র একাউন্টিং এলামনাই প্রীতি সম্মেলন ৮ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রীতি সম্মিলন ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। ধানমন্ডির মেরিওট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক সন্ধ্যায় বন্ধু মিলন, মতবিনিময়, স্মৃতিচারণ, নাচ, গান, ছড়া, কবিতা আবৃতি, প্রীতিভোজসহ থাকবে নানা আয়োজন। এ উপলক্ষে একাউন্টিং এলামনাই এর সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী কিরণকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছে অ্যাডভোকেট মোঃ তৌহিদ উজ্জামান খান দিপু, রফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ, মোঃ গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবির। রেজিষ্ট্রেশন চলবে আগামী ২৫ মে পর্যন্ত। রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৭১১৬৬০৭৬০, ০১৭১৪৩৯৬১৩৩ , ০১৭১৬৪৫০০৬৮। -প্রেস বিজ্ঞপ্তি