শোক সংবাদ
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২১:৩৮
দেলোয়ার হোসেন দিলু
বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু (৫৫) মঙ্গলবার ঢাকার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জানাজা শেষে তার লাশ উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজী আবুল ফজল তালুকদার
মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের বাসিন্দা থানা বিএনপির সভাপতি আকম শফিকুল হকের পিতা হাজী আবুল ফজল তালুকদার (৯০) সোমবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।