রানা প্লাজার মালিক খালেক রিমান্ডে

সাভারে ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রানা প্লাজার মালিক আবদুল খালেকের আবারো চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ এ আদেশ দেন।