পশ্চিমবঙ্গে জুলাইয়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৮
ভারতের পশ্চিমবঙ্গে ১৫ জুলাইয়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার হাইকোর্টের একক বেঞ্চের দেয়া রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আপিল খারিজ করে গতকাল মঙ্গলবার একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। খবর এনডিটিভির।
আদালতের এই রায়কে মমতা স্বাগত জানালেও পঞ্চায়েত নির্বাচন কত পর্যায়ে হবে তা নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন বিরোধে জড়ালে তা আদালত পর্যন্ত গড়ায়। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তিন দিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনও রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল না করার কথা জানিয়েছে। ভোটের দিন নিরাপত্তার জন্য কাদেরকে নিয়োগ করা হবে তা নিয়েও দুই পক্ষের আবেদন নিষ্পত্তি করে দিয়েছে।
রাজ্যের ১৭টি জেলার মধ্যে ১৩টির পঞ্চায়েত বামপন্থীদের নিয়ন্ত্রণে, দুটি করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে আছে। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দলগুলোর জনপ্রিয়তা বুঝা যাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকে।