হেফাজতের আহত কর্মীর মৃত্যু

রাজধানীর মতিঝিলে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ এক হেফাজত কর্মী চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত মাওলানা নজরুল ইসলাম (৩৫)। রাজধানীর দারুস সালাম এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার চাচাতো ভাই মোশারফ জানিয়েছেন, রাতে মতিঝিলে যৌথ বাহিনীর অভিযানের সময় গুলিবিদ্ধ হন মাওলানা নজরুল ইসলাম।