শ্রম আইন সংশোধন শ্রমিক স্বার্থ বিরোধী
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৯
শ্রম আইন ২০০৬ সংশোধনে যেসব সংশোধনী সোমবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন লাভ করেছে সেগুলো শ্রমিক স্বার্থ বিরোধী এবং অগ্রহযোগ্য বলে উল্লেখ করেছে বাংলাদেশ মুক্তি শ্রমিক ফেডারেশন (বিএমএসএফ)। গতকাল মঙ্গলবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা এক বিবৃতিতে জানান, সংশোধনের ফলে আইএলও কনভেনশন ৮৭ এর মূলনীতি অনুযায়ী ট্রেড ইউনিয়ন করার মৌলিক দাবি সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। বর্তমান সংশোধনীসমূহ ট্রেড ইউনিয়ন করার অতিগুরুত্বপূর্ণ মৌলিক নীতি সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়, শ্রম আইন ২০০৬ সংশোধনের ফলে আইএলও কনভেশনের বেশ কিছু ধারা উপেক্ষিত হয়েছে এবং সংশোধিত আইনের অপব্যবহার করা হবে বলে ফেডারেশন উল্লেখ করেছে। এ ধরনের শ্রমিক স্বার্থ বিরোধী আইন সংসদে পাস করার আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে অনুরোধ জানানো হয়েছে।